প্রকাশকালঃ ৬ এপ্রিল ২০২৬, দুপুর ১২:৪৩ সময়

বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছে ঢাকা। ১৫০ এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) স্কোর নিয়ে শহরের বায়ুমান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’হিসেবে চিহ্নিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টা ৪মিনিটে একিউআইর তথ্যানুযায়ী, ২০২ একিউআই স্কোর নিয়ে ভারতের দিল্লি শহর শীর্ষে রয়েছে। এছাড়া ভিয়েতনামের হ্যানয় শহর, পাকিস্তানের লাহর, কুয়েতের কুয়েত সিটি, থাইল্যান্ডের চিয়াংমাই ও চীনের উহান শহর যথাক্রমে ১৮৫, ১৭৯, ১৭০, ১৭০, ১৬২ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়,তৃতীয়, চর্তুথ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।