প্রকাশকালঃ ৩০ জুলাই ২০২৬, দুপুর ৪:২২ সময়

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে ‘বনলতা প্রেসক্লাব’ নামে নতুন একটি সংগঠনের ১৮ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে বনপাড়ার একটি স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সুরুজ আলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজন মাহামুদ।
এ ছাড়া কমিটিতে তিনজন সহ-সভাপতি, দুইজন যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহিন আলম এবং প্রচার সম্পাদক হিসেবে আশরাফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি অন্যান্য পদেও সদস্যদের সর্বসম্মতিক্রমে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়, নবগঠিত কার্যনির্বাহী কমিটির মেয়াদ হবে এক বছর। মেয়াদ শেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নতুন কমিটি নির্বাচন করা হবে।
সভাপতির সমাপনী বক্তব্যে মো. সুরুজ আলী নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং বনলতা প্রেসক্লাবের কার্যক্রম সফল ও গতিশীল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পরে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।