প্রকাশকালঃ ১৬ এপ্রিল ২০২৬, রাত ৯:০৪ সময়

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে গঠিত এ কমিটিতে হরিদাস চন্দ্র রায়কে আহ্বায়ক এবং মানিক চন্দ্র রায়কে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অনুমোদন দেন বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মনোজ কুমার রায় ও সদস্য সচিব টিককা রাম রায়।
এ সময় উপস্থিত ছিলেন ভোগনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম জাকারিয়া জাকির, যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সদস্য দুলাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুর ইসলাম এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুহুল আমিন বাবুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এ কমিটি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবে।