প্রকাশকালঃ ২৮ জুন ২০২৬, রাত ৮:৫২ সময়

আজিজুর রহমান,নোয়াখালীঃ
নোয়াখালীর হাতিয়া উপজেলার আলী বাজার বণিক কমিটির নির্বাচনে সভাপতি পদে হরিণ প্রতীক নিয়ে ৮০ ভোট পেয়ে মো. জাফর উল্যাহ নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আফসার উদ্দিন পেয়েছেন ৪১ ভোট।
সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীক নিয়ে ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামশেদুল ইসলাম টুটুল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজুর রহমান দুলাল পেয়েছেন ২১ ভোট।
ক্যাশিয়ার পদে অটোরিকশা প্রতীক নিয়ে ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন আপন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাহিনুল ইসলাম হৃদয় পেয়েছেন ৩৩ ভোট।
এদিকে, সহ-সাধারণ সম্পাদক পদে মাছ প্রতীক নিয়ে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাশেদ উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বোরহান উদ্দিন পেয়েছেন ৪৪ ভোট।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিল ১০ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি। প্রধান প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন হাতিয়া মোহাম্মদ আলী কলেজের অধ্যক্ষ মো. আজমীর হোসেন। সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আলী মানসুর।
এ ছাড়া নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে ছিলেন হাজী মো. ইউছুফ ও মো. সাদ্দাম হোসেন। ভোটগ্রহণ শেষে প্রধান প্রিজাইডিং অফিসার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় সকল প্রার্থীসহ হরণী ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান দোলন উপস্থিত ছিলেন।