প্রকাশকালঃ ২০ জুন ২০২৬, বিকাল ৫:৩৮ সময়

ডেস্ক নিউজ, ঢাকা প্রেস
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৮৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে হামের উপসর্গে মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগে ৬ জন এবং বরিশাল বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৭ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ৮০৭ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৯১ হাজার ৭৮৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ১০ হাজার ৯৪৯ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে সারাদেশে মোট ৭৫ হাজার ৯০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭১ হাজার ৯৭০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।