
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার মুরাদনগর উপজেলায় সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে ‘কুলুবাড়ী তরুণ সমাজ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠার পর গত এক বছরে সংগঠনটি কুলুবাড়ীসহ আশপাশের এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। সংগঠনের উদ্যোগে কুলুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অজুখানা নির্মাণ, কুলুবাড়ী কবরস্থান ও বিভিন্ন রাস্তা-ঘাট মেরামতে সহযোগিতা, মসজিদে অনুদান, দুর্ঘটনায় আহত রোগীদের সহায়তা এবং বয়স্কদের চিকিৎসায় সহযোগি...