
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকায় একটি ভবনের ক্যাপসুল লিফটের নিচ থেকে মো. কিরণ মিয়া (৪০) নামে এক রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার কপাল ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। সোমবার রাতে হাউজিং এস্টেটের ১ নম্বর সেকশনের জনতা ব্যাংক নামে পরিচিত একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কিরণ মিয়া নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার বাসিন্দা সুন্দর আলীর ছেলে। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, সকালে রংয়ের কাজ করতে ওই ভবনে যান কিরণ। এরপ...