প্রকাশকালঃ ১৪ জুন ২০২৬, দুপুর ১২:৪৩ সময়

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতায় সরকারের পক্ষ থেকে দুই কোটি টাকা বোনাস পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
গতকাল শনিবার ক্রিকেট দলকে বোনাস দেওয়ার ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ৮৬ রানে জিতেছে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। আজ রবিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ চলছে।