প্রকাশকালঃ ৩ জুন ২০২৬, দুপুর ৪:৩৮ সময়

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়েই চলেছে। এবার একদিনে (গত ২৪ ঘণ্টায়) দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন।
বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
এ পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা ৬০১ জন।