প্রকাশকালঃ ২ এপ্রিল ২০২৬, দুপুর ১২:৫৬ সময়

হোসেন বাবলা, চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগরীর বন্দর-ইপিজেড পতেঙ্গা সাংবাদিক সোসাইটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে নগরীর রেইনবো কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সাংবাদিক আমিনুল হক শাহিন। যৌথভাবে সঞ্চালনা করেন কবি সোমা মুৎসুদ্দি ও সিনিয়র সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।
“বন্দর-ইপিজেড পতেঙ্গার সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য ও পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের চেয়ারম্যান হাজী মুজিবুল হক কোম্পানি, নগর বিএনপির সদস্য হাজী নুরুজ্জামান কন্ট্রাক্টর, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও টিএসপির সিবিএ সভাপতি মো. সাহাবুদ্দিন, সাবেক সভাপতি হাজী মো. হারুন কোম্পানি, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শরীফ, চিটাগাং রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সোহাগ আরেফিন, ‘চট্টগ্রাম প্রতিদিন’ পত্রিকার উপদেষ্টা সম্পাদক আয়ন শর্মা এবং নগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও ক্রীড়া সংগঠক মো. মোশারফ হোসেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাজী মো. হারুন উর রশীদ, সংগঠক মো. মোজাহের কাদের, পতেঙ্গা টিভি চ্যানেলের পরিচালক মুহাম্মদ ইকবাল হোসেন, ‘মানব সময়’ পত্রিকার সম্পাদক মো. মোসলেহ উদ্দিন বাহার, ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক মো. হোসেনী মোবারক রিয়াদ, সংগঠক রায়হান সাদ্দাম রানা, রাজনীতিবিদ মো. আবু জাফর আহমদ, পেশাজীবী সংগঠনের সহ-সভাপতি ডা. সানু দাশ, মো. জসিম উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ ইসমাইল হোসেন, সদস্য সচিব মো. হাসান রিফাত ও সাইদুর রহমান সাকিবসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে এম এ আজিজ বলেন, এই অঞ্চলের সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যে পতেঙ্গায় হাসপাতাল নির্মাণে দৃশ্যমান অগ্রগতি হবে।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে সাংস্কৃতিক পর্বে কাওয়ালি সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।