প্রকাশকালঃ ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ১২:০৯ সময়

নিউজ ডেস্ক, ঢাকা প্রেস
কুমিল্লার মুরাদনগরে তীব্র গরমের মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে ছাত্রদল নেতাকর্মীরা। পরীক্ষার্থীদের স্বস্তি দিতে বাঙ্গরা বাজার থানা সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বাঙ্গরা উমালোচনা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
পরীক্ষা কেন্দ্রে আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে এ সময় স্বস্তির চিত্র দেখা যায়। আয়োজকদের এমন মানবিক উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আশিকুল জামান সাগর, সদস্য রহমত উল্লাহ সরকার, কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সবুজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পিয়াস এবং ফরিদ উদ্দিন সরকার ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, তীব্র গরমে পরীক্ষার্থীদের কষ্ট লাঘব এবং তাদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।