প্রকাশকালঃ ২১ মে ২০২৬, দুপুর ১১:২৯ সময়

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আলোচিত এ ঘটনার দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্ত শেষ করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ বৃহস্পতিবার (২১ মে) আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (Dhaka Metropolitan Police) দেওয়া হয়েছে। পাশাপাশি Mo. Asaduzzaman নিজে ডিএমপি কমিশনারকে দ্রুত তদন্ত সম্পন্ন করার নির্দেশ দেন।
মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, গত মঙ্গলবার রাজধানীর Pallabi এলাকায় সাত বছরের ওই শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় ওঠে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পাশাপাশি বিচারিক কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে, যাতে অপরাধীরা যথাযথ শাস্তির আওতায় আসে।