প্রকাশকালঃ ১ এপ্রিল ২০২৬, বিকাল ৭:৩১ সময়

‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় তিন মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কার্যক্রম শুরু করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে কোর্সের উদ্বোধন ঘোষণা করেন।
মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তা, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রতিনিধি এবং অনলাইনে প্রায় ৫ হাজার প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের কার্যক্রম ও প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ কর্মসংস্থানের ক্ষেত্রে ভূমিকা রাখবে।
সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও আয়ের সুযোগ তৈরি হচ্ছে।
এতে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণ শেষ করা দুইজন প্রশিক্ষণার্থী তাদের বৈদেশিক মুদ্রা উপার্জন ও উদ্যোক্তা হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন।